১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। অভিযান পরিচালনায় বকশীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে এমপি ওয়াহাবের হস্তক্ষেপে ৫ কোটি টাকা ব্যয়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৩ পুলিশের মৃত্যুদণ্ড

28 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬