১০:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬জন আহত হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে আরও দুইজন মারা যায়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আঃ রাজ্জাক, পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং ৫০ বছরের আরেকজন পুরুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন।

হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলালপুর আসতেই ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আঃ রাজ্জাক মারা যান। এসময় স্থানীয়রা আহত আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে আটজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩

সরিষাবাড়ীতে দুদকের সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩

পোষ্টের সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬