১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইল-মদন-কেন্দুয়া-বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল, নেত্রকোনার মদন ও কেন্দুয়া এবং জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

নান্দাইল : মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নান্দাইল পৌরসভার সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বর্তমান সরকার বাস্তবায়ন করবে। বাংলাদেশের উন্নয়নকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে এগিয়ে যেতে চান তারা। নান্দাইলে নির্বাচনের আগে প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো আগামী বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, বিএনপি নেতা হাসমত মাহমুদ তালহা, শাহজাহান ফকির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম মন্ডল, মাসুদ মড়ল, শাকিল মাহমুদ ও রাকিব রায়হানসহ অনেকে।

মদন : মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ কাদীর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দুয়া : মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সকাল ১১টার দিকে বাট্রা ১০ নম্বর মোড় সংলগ্ন কেন্দুয়া-চিরাং সড়কে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিকেলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁকে নেত্রকোনা-৩ আসনে দলের মনোনয়ন দেওয়ার জন্য দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তিনি অতীতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি বেতন-ভাতার অর্থ দিয়ে যাচ্ছেন বলেও জানান। পাশাপাশি কেন্দুয়া-আটপাড়ায় শিক্ষার মানোন্নয়ন, বিশেষ করে ইংরেজি শিক্ষাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ : মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, মোতালেব সরকার, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম ও পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজনসহ নেতারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জের কাছিমপুর স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইল-মদন-কেন্দুয়া-বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোষ্টের সময় : ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬