০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক মিনারা খাতুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুর‍্যান্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন। আগামী দুই বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ আগস্ট এই বিষয়ে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন ফিশারিজ টেকনোলজি বিভাগ ও অতিরিক্ত পরিচালক এবং পরিচালক (ভারপ্রাপ্ত), ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুর‍্যান্স সেল-এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহেদ রেজার স্থলাভিষিক্ত হয়েছেন। অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন শিক্ষক হিসেবে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আগামী ২১ আগস্ট তারিখ পূর্বাহ্ন হতে কার্যকর সাপেক্ষে প্রচলিত শর্তে আইকিউএসির পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবির আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক মিনারা খাতুন

আঙুর চাষে সফল হালুয়াঘাটের তরুণ উদ্যোক্তা সোহাগ

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবির আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক মিনারা খাতুন

পোষ্টের সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬