১০:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির রেমিয়ানস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবি-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় গ্যালারিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবির সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সাকিবের সঞ্চালনায় এবং আহসানুল একরাম মুর্তজার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপদেষ্টা একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হাশেম।

অনুষ্ঠানে চিফ মডারেটর রায়হান রলিন, মডারেটর আসরাউল হক, কামরুল ইসলাম সৌমিক সহ সংগঠনটির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবির সভাপতি আহসানুল একরাম মুর্তজা বলেন, ‘ভ্রাতৃত্ববোধ রেমিয়ানদের ঐতিহ্য। এই ইফতার মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সেই সম্প্রীতি আরও বৃদ্ধি করার সুযোগ পাবে। পাশাপশি নবীন শিক্ষার্থীরা সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।’

প্রধান অতিথির বক্তব্যে ড. হারুনুর রশীদ বলেন, ‘বাকৃবির রেমিয়ানস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করে আসছে। তাছাড়া এই অ্যাসোসিয়েশন একাডেমিক সহায়তা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।’ অ্যাসোসিয়েশনের সদস্যরা ভবিষ্যতে একে অপরের পাশে থাকবে এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবির রেমিয়ানস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পোষ্টের সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬