০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাস থামিয়ে নামাজ আদায় করায় ভারতে চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে বাস চালানোর দায়িত্বে থাকা অবস্থায় রাস্তার পাশে বাস থামিয়ে নামাজ আদায় করায় এক সরকারি বাসচালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাবেরি জেলার জাভেরি এলাকায়। ২৯ এপ্রিল সন্ধ্যায় কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (KSRTC) একটি বাসের চালক এ কে মুল্লা চলন্ত বাস থামিয়ে নামাজে মগ্ন হন। এ সময় বাসটিতে যাত্রীরাও উপস্থিত ছিলেন। বাসটি হাঙ্গাল থেকে বিশালগড় যাচ্ছিল।

চালকের এই মুহূর্তটি একজন যাত্রী মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কর্ণাটকের পরিবহন মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NWKRTC) ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে তদন্তের নির্দেশ দেন।

NWKRTC-এর হাবেরি ডিভিশনের ট্রাফিক অফিসার আশোক পাটিল জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চালক ও কন্ডাক্টরের বক্তব্য নেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে ঘটনার পুরো চিত্র জানার জন্য। আগামী ২-৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাস থামিয়ে নামাজ আদায় করায় ভারতে চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

পোষ্টের সময় : ০৬:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫