০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন না পেয়ে রেলপথ অবরোধ, মোহনগঞ্জ-ঢাকা ট্রেন বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে তায়েবুর রহমান হিরণের নাম ঘোষণা না করায় তার কর্মী-সমর্থকরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়। এতে নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এসময় মনোনয়নবঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের নানা স্লোগান দিতে দেখা গেছে। তারা অনেকে ট্রেনের সামনে ওঠে পড়েন ও রেললাইনে শুয়ে রেলপথ অবরোধ করেন। এসময় তারা ‘টাকা দিয়ে রাজনীতি চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে তায়েবুর রহমান হিরণের নাম ঘোষণা না করায় তার কর্মী-সমর্থকরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ঢাকার দিকে যাচ্ছিল। সাড়ে ৯টার দিকে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা তায়েবুর রহমান হিরণের কর্মী-সমর্থকরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এতে অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বুঝাতে চেষ্টা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ থেকে বিক্ষোভকারীরা সরে গেলে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় গৌরীপুর আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হন গৌরীপুর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। রাত ৮ দিকে মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমান হিরণের বলয়ে রাজনীতি করা নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপির মনোনয়ন না পেয়ে রেলপথ অবরোধ, মোহনগঞ্জ-ঢাকা ট্রেন বন্ধ

পোষ্টের সময় : ০৭:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫