১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুল ইসলাম

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং বি ২০৭৯) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ হাবিবুল ইসলাম।

হাবিবুল ইসলাম আনন্দ মোহন কলেজে পড়াশোনা কালীন সক্রিয় ছাত্রদলের কর্মী ছিলেন। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে জয়েন করার পর থেকে বি-২০৭৯ ইউনিয়নে সক্রিয় থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বিগত সরকার তথা ফ্যাসিস্ট আমলে তিনি বিভিন্ন ভাবে হয়রানি শিকার হয়েছিলেন। তথাপি তিনি তার আদর্শ বজায় রেখে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন।

নির্বাচন পরিচালনা সাব কমিটির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন, সদস্য সচিব নুরুল ইসলাম খান নাসিম এবং কমিশন সদস্য কাজী শাহ আলম রাজা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।

কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাপস রায়, কার্যকরী সভাপতি মোঃ শমসের আলী, সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফি ইসলাম, অর্থ সম্পাদক আল মামুন ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আল মামুন ইসলাম জুয়েল, মহিলা সম্পাদিকা ফাতেমা শারমিন এবং কার্যকরী সদস্য পদে আজিজ পিকেসহ মোট ২০ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করেন তারা।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-২০৭৯) এর কার্যকরী কমিটির নির্বাচনে প্রতি পদে একাধিক প্রার্থী না থাকায় তফসিল মোতাবেক এ বছরের ১৪ মার্চ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন নেই। প্রার্থীগণকে  নির্বাচনী তফসিলের শর্তানুযায়ী ৭ মার্চ ২০২৬ তারিখ হতে কার্যকর কমিটির কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হইল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুল ইসলাম

পোষ্টের সময় : ০৬:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬