০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির আকাশে মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন, শুক্রবার দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আজ (২৭ মে) চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরব ও আমিরাতসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সন্ধ্যায় চাঁদ দিগন্ত রেখার ওপরে প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার জন্য যথেষ্ট সময়। তবে দেশটিতে আরবি মাসের গণনা চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়।

ইসলামি পঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

পোষ্টের সময় : ০৯:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫