০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে এক পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে। তাদের দাবি, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়েছিলেন এবং তাকে থামানোর বারবার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গুলি চালানো হয়।

শনিবার বিএসএফের দেওয়া বিবৃতিতে জানানো হয়, গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলার সীমান্তে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কর্তব্যরত সৈন্যরা প্রথমে সন্দেহভাজন ব্যক্তিকে থামার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে কাঁটাতারের দিকে এগোতে থাকেন। এতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিএসএফ নিহত ব্যক্তির একটি ছবি প্রকাশ করে। তাতে দেখা যায়, গুলিবিদ্ধ ওই ব্যক্তি মাটিতে পড়ে আছেন এবং তার মাথার চুল আংশিক পাকা।

উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর মাত্র দুই সপ্তাহের মাথায় সীমান্তে এই প্রাণঘাতী ঘটনার সূত্রপাত হলো। ওই সংঘাতে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণে অন্তত ৭০ জন নিহত হয়েছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত

পোষ্টের সময় : ০৭:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫