০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে ১৮০ কোটি টাকার চুক্তি বাতিল করলো বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। ভারতের একাধিক প্রভাবশালী সংবাদমাধ্যম শুক্রবার এই তথ্য জানিয়েছে।

চুক্তির আওতায় ভারতের কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) কোম্পানির কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি টাগ বোট কেনার কথা ছিল। জাহাজটির ওজন ছিল ৮০০ টন।

ভারত সম্প্রতি তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। এরপরই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ—এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম।

এছাড়া প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে অভিহিত করে বাংলাদেশকে এই অঞ্চলের একমাত্র সমুদ্রপথের অভিভাবক বলেন। সেইসঙ্গে চীনকে এই পথ ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণের প্রস্তাব দেন তিনি। ভারতের নিষেধাজ্ঞার পেছনে এ মন্তব্যও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে।

জিআরএসই, যা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, জানিয়েছে—বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে টাগ বোট ক্রয়াদেশ বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। এই চুক্তির অধীনেই টাগ বোটটি কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। ভারতের দেওয়া লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশে আরও কিছু অবকাঠামো নির্মাণ প্রকল্পও চলমান রয়েছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল। ভারতের তথ্য মতে, গত আট বছরে বাংলাদেশকে প্রায় ৮ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে দেশটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে ১৮০ কোটি টাকার চুক্তি বাতিল করলো বাংলাদেশ

পোষ্টের সময় : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫