১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করলো বাংলাদেশ

  • RA
  • পোষ্টের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৪১৬ ভিউ :

বাংলাদেশ টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দিতে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি নিষিদ্ধ করেছে সরকার। তবে স্থলপথ ছাড়া সমুদ্র বা আকাশপথে আগের মতোই ভারত থেকে সুতা আমদানি করা যাবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪ সালের ২৭ আগস্টের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ নির্দেশনা জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের দাবি তোলে। পরবর্তীতে মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআর-কে চিঠি দিয়ে পোশাকশিল্পে স্থানীয় সুতা ব্যবহারে উৎসাহ দিতে স্থলপথে সুতা আমদানি বন্ধের সুপারিশ করে।

চিঠিতে বলা হয়, সীমান্তবর্তী সড়ক ও রেলপথ, স্থলবন্দর ও কাস্টমস হাউসগুলোতে আন্তর্জাতিক মান অনুযায়ী সুতা কাউন্ট নির্ধারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠা পর্যন্ত কেবল সমুদ্রপথে সুতা আমদানির অনুমোদন থাকা উচিত। এই পরামর্শের ভিত্তিতেই এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান নতুন নির্দেশনা জারি করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, আহত বিজিবি সদস্য

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করলো বাংলাদেশ

পোষ্টের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫