০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৫ ভিউ :

ময়মনসিংহের ভালুকায় লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৬টা ২০ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় এ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শ্রমিকরা জানান, আগস্ট মাসের বেতন, বকেয়া ওভারটাইম ও নাইট বিল পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। বেতন-ভাতা ঠিকমতো না পেয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তারা। বারবার জানানো সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা মহাসড়ক অবরোধ করেন।

সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ভালুকা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

লাভেলো আইসক্রিম কারখানার এডমিন ম্যানেজার আবু তাহের জানান, আমাদের শুধু আগস্ট মাসের বেতন বকেয়া পড়েছে। গতকালকেও আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছিলাম রবিবারে বকেয়া বেতন পরিশোধ করা হবে। যদি কোনো কারণে পরিশোধ করা না যায়, সোমবারে পরিশোধ করা হবে। তারপরও শ্রমিকরা বিকাল ৪টায় কাজ বন্ধ করে রাস্তায় চলে যায়।

ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনের বিষয়টি কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

'রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ' এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পোষ্টের সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫