০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে স্ত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামে স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনিকা গ্রামের খোকন মিয়ার স্ত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের আনোয়ার মিয়া উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় শাহজাহান মিয়ার দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত হন খোকন মিয়া, বাবর মিয়া ও ফাতেমা আক্তার। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন ছাত্তার, আমিনুল, মুক্তা আক্তার ও দিলারা বেগম। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বাবু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “তাদের সঙ্গে মূলত পারিবারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে। উত্ত্যক্ত করার অভিযোগ সঠিক নয়।”

অন্যদিকে, উপজেলার সদর এলাকার বাড়িভাদড়া গ্রামেও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবুল হাসেম, শরীফ ও সঞ্জিলা আক্তার গুরুতর আহত হন। তাদেরও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মনিকা গ্রাম ও বাড়িভাদড়া গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে স্ত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

পোষ্টের সময় : ০৮:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬