০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির টহল জোরদার

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহ ও শেরপুর জেলার ৭৭.৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির তথ্য অনুযায়ী, উল্লিখিত সীমান্তের মধ্যে ৭৩.০৫ কিলোমিটার স্থল ও ৪.৬৫ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এই সীমান্তে ১৬টি বিওপি (বর্ডার আউট পোস্ট) ক্যাম্পের মাধ্যমে নিয়মিত নজরদারি চালাচ্ছে।

সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বাসিন্দারা জানান, ভারত-পাকিস্তান বিরোধের প্রভাব এখনো এই সীমান্ত এলাকায় দেখা যায়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভারতীয় অংশে বিএসএফ আধুনিক নিরাপত্তা সরঞ্জাম, যেমন উজ্জ্বল এলইডি লাইট, ক্যামেরা ও সেন্সর স্থাপন করেছে।

৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে সীমান্ত সুরক্ষায় বাড়তি টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

ময়মনসিংহ ও শেরপুর জেলার জেলা প্রশাসকগণ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে সীমান্তে যেন কোনো ধরনের সমস্যা না হয়, তা নিশ্চিত করতে নিয়মিত নজর রাখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির টহল জোরদার

পোষ্টের সময় : ০৯:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫