০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ স্বাস্থ্য ইউনিটি ২০২৫ এর প্রথম মিলনমেলা

  • শাকিল মাহমুদ
  • পোষ্টের সময় : ০৩:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০২০ ভিউ :

ময়মনসিংহে স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিত চিকিৎসক, ক্লিনিক ও ডায়গনস্টিক মালিকদের নিয়ে নিয়ে গঠিত “স্বাস্থ্য ইউনিটি ২০২৫” এর প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় নগরীর চরপাড়ায় জমকালো এই আয়োজনের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি পিউর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শামীম আহাম্মেদ। পরিচালনায় ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং স্বাস্থ্য ইউনিটি ২০২৫ এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মনসুর আলম চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক বিভাগীয় সম্পাদক এম.এ মোতালেব এবং এখন টিভির সাংবাদিক হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য ইউনিটি ২০২৫ শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং এটি হবে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি বৃহত্তর প্ল্যাটফর্ম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি ময়মনসিংহ তথা দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কমিটির সভাপতি পিউর ডায়গনস্টিক সেন্টারের পরিচালক শামীম আহম্মেদ তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য একত্রে কাজ করা এবং সমাজের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা। এজন্য সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

এছাড়াও মিলনমেলায় স্বাস্থ্য ইউনিটি ২০২৫ এর পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পিউর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শামীম আহম্মেদ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন নাজমুল হুদা ফিরোজ, সহ-সভাপতি নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ চন্দন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. রফিকুল ইসলাম। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হাসান ও প্রচার সম্পাদক হিসেবে মুস্তাফিজুর রহমান ।

এছাড়া স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদকসহ মোট ৩৫ জনের একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। তারা একসঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।

আলোচনা শেষে নৈশভোজের মাধ্যমে প্রথম মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত কর্মসূচি ও সমাজমুখী কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য ইউনিটি ২০২৫ খুব শিগগিরই ময়মনসিংহসহ দেশের একটি পরিচিত নাম হয়ে উঠবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ স্বাস্থ্য ইউনিটি ২০২৫ এর প্রথম মিলনমেলা

পোষ্টের সময় : ০৩:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫