০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মস্তিষ্ক তীক্ষ্ণ রাখে ৮টি খাবার

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু নির্দিষ্ট খাবার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক প্রতিবেদনে এমনই আটটি খাবারের কথা উল্লেখ করা হয়েছে, যা স্মৃতি, মনোযোগ এবং সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে।

১. বাদাম:

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ বাদাম নিয়মিত খেলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। বিশেষ করে স্মৃতিশক্তি বাড়াতে বাদাম অত্যন্ত কার্যকর।

২. ব্লুবেরি:

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্লুবেরি বয়স বৃদ্ধির সঙ্গে মস্তিষ্কের ক্ষয় প্রতিরোধে সহায়ক। নিয়মিত খেলে মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত হয়।

৩. ডার্ক চকলেট:

ফ্ল্যাভানল সমৃদ্ধ ডার্ক চকলেট রক্তপ্রবাহ বাড়িয়ে মেজাজ ও মনোযোগ উন্নত করে। ছোট পরিমাণে এটি মস্তিষ্কের জন্য উপকারী।

৪. ব্রোকলি:

ভিটামিন কে সমৃদ্ধ ব্রোকলি নিউরন রক্ষা করে এবং মস্তিষ্কের কোষের কার্যক্ষমতা বাড়ায়।

৫. ডিম:

কোলিন সমৃদ্ধ ডিম মেমোরি বাড়াতে এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী রাখতে সাহায্য করে।

৬. স্যামন মাছ:

ওমেগা-৩ সমৃদ্ধ স্যামন মাছ মস্তিষ্কের কোষ রক্ষা করে এবং নতুন সংযোগ গঠনে সহায়ক।

৭. গ্রিন টি (সবুজ চা):

এল-থিয়ানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি ফোকাস বাড়াতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

৮. দারুচিনি:

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে দারুচিনি স্মৃতি এবং স্নায়ুতন্ত্রকে সচল রাখে।

বিশেষজ্ঞরা বলেন, এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে মস্তিষ্ক সতেজ থাকে এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। তবে নতুন কোনো খাদ্যাভ্যাস শুরু করার আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই উত্তম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মস্তিষ্ক তীক্ষ্ণ রাখে ৮টি খাবার

পোষ্টের সময় : ০৮:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫