১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির দোকানে ভেজাল, কফি হাউজে মাদক ব্যবসা: মধুপুরে প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন উপশহরে অধিক লাভের আশায় গড়ে উঠেছে কফি হাউজের নামে বিভিন্ন রেস্টুরেন্ট টাইপের আড্ডা হাউজ। যেখানে অবসরে সময়ে পরিবার পরিজন নিয়ে একটু ক্লান্তি মুছতে ও ঘুরাফেরা কথা থাকলেও এসব আড্ডার নামে চলছে মাদক কারবারসহ নানা অসামাজিক কার্যকলাপ। ফলে যুব সমাজ অপসংস্কৃতি দিকে শুধু ধাবিতই হচ্ছে না। বিপদগামী হয়ে গাঁজা,বাবা,ইয়াবা, ভাসমান পতিতাবৃত্তির মত ঘৃণা পথে ধাবিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে অভিভাবক ও স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনের নজরে দিলে ১৭ জুন বুধবার দুপুরে মধুপুর সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবার ও স্কুল কলেজের ড্রেস পড়ুয়া শিক্ষার্থীদের দেখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। মাদক কারবারের সথে জড়িত থাকায় একজনকে জেল জরিমানা ও চাঁদের হাসি রেস্টুরেন্টে কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অপরদিকে, মধুপুর কানন ও ধনবাড়ি মিষ্টি ঘরকে ৫০ হাজার করে জরিমানা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, ১৭ জুন বুধবার দুপুরে মধুপুরের বিভিন্ন মিষ্টির দোকান ও কফি হাউজে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাসস্ট্যান্ডে কানন দোকানে মিষ্টিতে মশা মাছি পড়ে থাকায় ৫০ হাজার টাকা ও ধনবাড়ি মিষ্টির দোকানে ওজনে কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অপর দিকে, উপজেলার বিপ্রবাড়ি চাঁদের হাসি নামক রেস্টুরেন্টে মধুপুর থানার পুলিশ সদস্যবৃন্দের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মো: রাকিব (১৮) নামক এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শতিন মা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া চাঁদের হাসি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সূত্রে আরো জানা গেছে, মধুপুর উপজেলার চাঁদের হাসিসহ আরো কয়েকটি রেস্টুরেন্টে স্কুল টাইমে স্কুল ড্রেস পরিহিত বিভিন্ন ছাত্র-ছাত্রী ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, গল্প এবং দৃষ্টিকটুভাবে বসে থাকে। বিষয়টি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের জানানো হয়েছে বলে সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন জানিয়েছে।

মধুপুর সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন জানান, দুটি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার করে ও কফি হাউজে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদের হাসিতে মাদক কারবারের জন্য একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

17 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মিষ্টির দোকানে ভেজাল, কফি হাউজে মাদক ব্যবসা: মধুপুরে প্রশাসনের অভিযান

পোষ্টের সময় : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬