০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় শিশুশ্রম বন্ধকরণ বিষয়ে কর্মশালা

মুক্তাগাছায় শিশুশ্রম বন্ধকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশুশ্রম বন্ধকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপির সহযোগিতায় স্থানীয় ভিডিসি, যুব ও শিশু ফোরাম এ কর্মশালার আয়োজন করেন।

কুমারগাতা ইউনিয়নের প্রশাসক তারা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ইউপি সচিব আফরোজা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন পর্যায়ের সমাজ কর্মী, শিক্ষাক, ইউপি সদস্যবৃন্দ, ভিডিসি মেম্বার, শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মশালায় শিশুশ্রম বন্ধে নানা দিক নিয়ে আলোচনা শেষে সবাইকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় শিশুশ্রম বন্ধকরণ বিষয়ে কর্মশালা

পোষ্টের সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫