মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের ৪৮দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প সম্প্রসারণ বিষয়ক এক সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ইনোভেশন ফান্ডিংয়ের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ, প্রজেক্ট অফিসার রিমা রেবেকা মুরমু প্রমুখ।
এতে উপজেলা ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, ভিডিসি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিরা অংশ নেন।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ দিনের মধ্যে কৃষিজ ফসল উৎপাদন, বিপণনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধিরা প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল বিদ্যালয়েই একটি করে বাগান করতে শিক্ষকদের প্রতি আহবান জানান।











