০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ শহরে একটি বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সোমবার (১৬ মার্চ) বিকাল প্রায় ৫টার দিকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিজু তার স্বামী ও চার বছর বয়সী সন্তানকে নিয়ে ময়মনসিংহ শহরের ওই বাসায় বসবাস করতেন।

তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা-এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

পোষ্টের সময় : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬