ময়মনসিংহ মহানগরীকে আধুনিক নগরীতে পরিণত করার লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে বলে জানান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর পৃথক একটি সেতু নির্মাণ, বিল্ডিং কোড মেনে বহুতল ভবন অনুমোদনসহ ময়মনসিংহ মহানগরীর রাস্তাঘাট উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহনের পরিকল্পনার কথা জানান তিনি।
বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনায় তিনি তার বিশদ পরিকল্পনার বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং শহরের উন্নয়নে আরও কিছু প্রস্তাবনার কথা বলেন তিনি। এসময় সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতার আলোকে তিনি মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং সবাইকে ভবিষ্যতে আরও সুপরামর্শ প্রদানের অনুরোধ জানান তিনি।
এর আগে তিনি প্রেসক্লাবে পৌছুলে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ফুলেল শুভেচছা জানান ও তার হাতে ক্লাবের স্মারক উপহার তুলে দেন।
উন্মুক্ত আলোচনায় সিনিয়র সাংবাদিকদের মাঝে আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, অমিত রায়, এম আইয়ুব আলী, জগদীশ চন্দ্র সরকার, আব্দুর রাজ্জাক, নিয়ামুল কবীর সজল, মো. শাহজাহান, আদিলুজ্জামান আদিল, আবু সালেহ মুসা, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, রাকিবুল হাসান রুবেলসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে অস্থায়ী কার্যালয় হিসেবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। সকাল ১১টায় অফিস উদ্বোধন উপলক্ষে একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীতে কোন ভবন বা বড় সাইজের ফ্লোর ভাড়া নেয়া হবে এবং অন্যান্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। তখন ১২ সদস্যের একটি বোর্ড এবং প্রায় আড়াইশ কর্মকর্তার মাধ্যমে অফিস পরিচালনা করা হবে।
আলোচনার শেষ পর্যায়ে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন নিপীরণের কথা উল্লেখ করে সাংবাদিকরা পাশে ছিলেন বলে সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

স্টাফ রিপোর্টার 





















