০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের শুল্কনীতির পদেক্ষপ স্থগিত

বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। আদালত জানিয়েছে, আন্তর্জাতিক জরুরি আইনের (IEEPA) অজুহাত দেখিয়ে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন, তা সংবিধান অনুযায়ী কংগ্রেসের একচেটিয়া ক্ষমতার লঙ্ঘন।

আদালত জানায়, প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাণিজ্যে সীমিত হস্তক্ষেপ করতে পারেন, কিন্তু বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার তার নেই। চীন, মেক্সিকো ও কানাডার ওপর পৃথকভাবে আরোপিত শুল্কও একইসঙ্গে স্থগিত করা হয়েছে।

এই রায় ঘোষণার পরপরই ট্রাম্প প্রশাসন আপিল করে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করাই যুক্তিযুক্ত।

মামলাটি করে যুক্তরাষ্ট্রের পাঁচটি ক্ষুদ্র আমদানি-নির্ভর ব্যবসা, যাদের পক্ষে কাজ করে লিবার্টি জাস্টিস সেন্টার। এটি ছিল ট্রাম্পের তথাকথিত “লিবারেশন ডে ট্যারিফ”-এর বিরুদ্ধে প্রথম বড় আইনি চ্যালেঞ্জ।

বিচারকদের মতে, ট্রাম্পের শুল্ক আদেশগুলো আইনের সীমা ছাড়িয়েছে এবং ঘোষিত হুমকির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন, যার ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। পরে কিছু শর্ত শিথিল করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যৌতুকের আগুনে ঝলসে যাওয়া আরফিনার চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

প্রতিটি কন্যাই একেকটি আলোর প্রদীপ: এমপি হিলালী

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের শুল্কনীতির পদেক্ষপ স্থগিত

পোষ্টের সময় : ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫