০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসে হামলা: নিহত ২

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে কর্মরত দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামের কাছে, যেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ মে) বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় অজ্ঞাত এক বন্দুকধারী তাদের খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই দুজন নিহত হন।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুইজনই ইসরায়েলি দূতাবাসের কর্মী ছিলেন।

সিবিএস নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, এটি ছিল টার্গেটেড বা পরিকল্পিত হামলা। পুলিশ এই ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামের শিকাগো থেকে আগত এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ঘটনাটিকে “ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে জানান, “ওয়াশিংটনের ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আমাদের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসে হামলা: নিহত ২

পোষ্টের সময় : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫