১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ট্যাংক বানাতে চায়, টি-শার্ট নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার শুল্কনীতির লক্ষ্য দেশীয়ভাবে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদন বাড়ানো—টি-শার্ট, মোজা বা স্নিকার্স নয়।

রবিবার (২৫ মে) নিউ জার্সি থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা সাধারণ পোশাক নয়, বরং বড় ও গুরুত্বপূর্ণ জিনিস যেমন—কম্পিউটার চিপ, এআই প্রযুক্তিনির্ভর যন্ত্র, ট্যাংক ও জাহাজ তৈরি করতে চাই।”

ট্রাম্প আরও জানান, তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বক্তব্যের সঙ্গে একমত, যেখানে বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের টেক্সটাইল শিল্প এত বড় হওয়া প্রয়োজন নয়।

ট্রাম্পের এই মন্তব্যে ‘ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশন্স’ সমালোচনামূলক প্রতিক্রিয়া জানায়। অন্যদিকে ‘আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন’ (এএএফএ) সতর্ক করে বলেছে, শুল্ক বৃদ্ধির ফলে সাধারণ আমেরিকানদের ওপর অর্থনৈতিক চাপ বাড়বে।

সংগঠনটির প্রেসিডেন্ট স্টিভ ল্যামার বলেন, “আমরা যে জামাকাপড় ও জুতা পরি, তার ৯৭ শতাংশই আমদানি করা। নতুন করে শুল্ক আরোপ মানেই পণ্যের দাম বাড়বে এবং দেশীয় নির্মাতাদের খরচও বেড়ে যাবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে এক রাতেই চার হলে সংঘর্ষ: পৃথক দুই তদন্ত কমিটি গঠন

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্র ট্যাংক বানাতে চায়, টি-শার্ট নয়: ট্রাম্প

পোষ্টের সময় : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫