০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আমি উভয় দেশকে অভিনন্দন জানাই।’

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাকিস্তান সব সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তবে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হয়নি।’

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও এক গাইড নিহত হন। প্রথমে একটি সশস্ত্র গোষ্ঠী দায় স্বীকার করলেও পরে তারা তা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; পাকিস্তান তা নাকচ করে দেয়।

এর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরুতে কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতে রূপ নেয়। ৬ মে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুর’-এর পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ শুরু করে।

১০ মে ভোরে পাকিস্তান জানায়, ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জবাবে তারা ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। এই পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প

পোষ্টের সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫