১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে স্বামীর সাথে টিকটক নিয়ে ঝগড়া, দুপুরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের ফুলপুরে টিকটক করা নিয়ে স্বামীর সাথে দ্বন্দ্বে সাদিয়া খাতুন (১৯) নামে গৃহবধু ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার তিলাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া খাতুন ওই এলাকার শাকিল মিয়ার স্ত্রী।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শাকিল মিয়া আগেও দুটি বিয়ে করেছে। পারিবারিক বিরোধে আগের দুই স্ত্রীকে তালাক দেন শাকিল। সাদিয়া খাতুন তার তৃতীয় স্ত্রী। ঘটনার দিন মঙ্গলবার বিবাগত রাত ১টার দিকে টিকটক করা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয় শাকিলের। ঝগড়ার পরে দু’জনই রাতে ঘুমাতে যায়। আজ সকাল ৬ টার দিকে শাকিল হ্যান্ড ট্রলি নিয়ে কাজ করতে বেরিয় যায়। পরে বেলা ১২ টার দিকে সাদিয়ার ননদ ইন্নামা আক্তার ঘরে প্রবেশ করে সাদিয়াকে ঝুঁলন্ত অবস্থায় দেখেন। পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশিরা এসে মরদেহ নামিয়ে ফেলেন।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতন্তের জন্য মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ফিরোজ আহমেদ বলেন, এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় নিহতের স্বামী শাকিল মিয়াকে আটক তরা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ

কোনো নোটিশ ছাড়াই ভারতে ভাঙ্গা হল তিনটি মসজিদ ও কয়েকটি মাজার

01 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাতে স্বামীর সাথে টিকটক নিয়ে ঝগড়া, দুপুরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ

পোষ্টের সময় : ০৯:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬