০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন একদিনে মুক্তি দিলো প্রায় ৮০০ যুদ্ধবন্দি

সাড়ে তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধবন্দি মুক্তি পেয়েছেন। শুক্রবার (২৩ মে) দুই দেশ যৌথভাবে মোট ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে রয়েছেন উভয় দেশের সামরিক ও বেসামরিক বন্দিরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুক্তিপ্রাপ্তদের অর্ধেক ইউক্রেনের, বাকি অর্ধেক রাশিয়ার নাগরিক। প্রত্যেক দেশ ২৭০ জন করে সামরিক ও ১২০ জন করে বেসামরিক বন্দিকে ছেড়ে দিয়েছে।

এই বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত মস্কো ও কিয়েভের মধ্যকার আলোচনার ফলাফল হিসেবে। ওই আলোচনায় রাশিয়া ও ইউক্রেন ১ হাজার যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়। তার অংশ হিসেবে শুক্রবার মুক্তি পেয়েছেন ৭৮০ জন। বাকি ২২০ জনকে আজ শনিবার ও আগামীকাল রোববার মুক্তি দেওয়া হবে।

মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনা সদস্য ওলেক্সান্দার নেহির বলেন, “আমার স্ত্রী জানতই না আমি মুক্তি পাব। সে সাপ্তাহিক সাক্ষাৎ করতে এসেছিল। আমাকে মুক্ত অবস্থায় দেখে সে বাকরুদ্ধ হয়ে যায়।”

অন্যদিকে, ৯ মাস আগে ইউক্রেনের খেরসন প্রদেশে আটক হওয়া রুশ সেনা সদস্য ওলেকসান্দার তারাসোভ বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি মুক্ত।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশিয়া-ইউক্রেন একদিনে মুক্তি দিলো প্রায় ৮০০ যুদ্ধবন্দি

পোষ্টের সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫