০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপাচার্য স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় তিনি রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর যোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

বার্তায় আরও বলা হয়, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজের চেতনাকে ধারণ করে শিক্ষা ও গবেষণার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও বেগবান হবে বলে প্রত্যাশা করেন উপাচার্য।”

অভিনন্দন বার্তার শেষাংশে উপাচার্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং তাঁর দায়িত্বশীল নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও জাতীয় উন্নয়ন আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ফরিদপুরে নিখোঁজ যুবক মুক্তাগাছায় উদ্ধার

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

পোষ্টের সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬