০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের সুরক্ষায় খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করছে ফ্রান্স

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স। আগামী ১ জুলাই থেকে দেশটিতে পার্ক, সমুদ্র সৈকত, স্কুলের আশপাশ, বাসস্টপ ও খেলাধুলার মাঠসহ শিশুদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে—এমন সব খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ক্যাথরিন ভাত্রাঁ এ সিদ্ধান্তের ঘোষণা দিয়ে বলেন, “যেখানে শিশু রয়েছে, সেখানে তামাকের কোনো স্থান নেই। শিশুদের মুক্তভাবে নিশ্বাস নেওয়ার অধিকার আছে এবং ধূমপানের স্বাধীনতা সেখানে শেষ হওয়া উচিত।”

যদিও ক্যাফে ও বারের বাইরের বসার স্থানগুলো (যা ‘তেরাস’ নামে পরিচিত) এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না, তবে নিয়ম লঙ্ঘন করলে গুনতে হবে ১৩৫ ইউরো (প্রায় ১৫৩ মার্কিন ডলার) জরিমানা।

এই নিষেধাজ্ঞা ই-সিগারেটের ক্ষেত্রে আপাতত প্রযোজ্য না হলেও, মন্ত্রী জানান যে তিনি ই-সিগারেটে ব্যবহৃত নিকোটিনের মাত্রা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিচ্ছেন।

উল্লেখ্য, ফ্রান্সে ধূমপানবিরোধী নীতি নতুন নয়। ২০০৮ সাল থেকেই দেশটির রেস্তোরাঁ, নাইটক্লাবসহ অভ্যন্তরীণ স্থানে ধূমপান নিষিদ্ধ রয়েছে। তবে খোলা জায়গায় নিষেধাজ্ঞা কার্যকর করতে এতদিন আনুষ্ঠানিক আইনি আদেশের অভাব ছিল। ইতোমধ্যেই দেশটির ১,৫০০-এর বেশি পৌরসভা স্বেচ্ছায় ধূমপান নিষিদ্ধ করেছে এবং শত শত সৈকত ধূমপানমুক্ত হয়েছে।

এই উদ্যোগকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিশুদের সুরক্ষায় খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করছে ফ্রান্স

পোষ্টের সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫