০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করবে সরকার : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক :

জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে, মানুষকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমে একটি ভিত্তিহীন অভিযোগ করে মামলা হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অভিযোগ যেকোনও ব্যক্তিই করতে পারে। আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না।’

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন‍্যান‍্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করবে সরকার : আইন উপদেষ্টা

পোষ্টের সময় : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪