০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালান জব্দ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় আবু সাঈদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বুধবার (২৪ জুন) শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহে অবৈধ মদ পাচারের তথ্যের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা ৩৬ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সাঈদ পুলিশকে জানান, দুর্গাপুরের মিজান নামে এক ব্যক্তি তার কাছে এসব মদ তুলে দেন। পরে তিনি ময়মনসিংহে রাজন নামে এক ব্যক্তির কাছে সেগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ বিদেশি মদের একটি চালান শ্যামগঞ্জ হয়ে ময়মনসিংহে নেওয়া হবে। খবর পাওয়ার পরপরই জারিয়া মোড়ে অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালান জব্দ

হালুয়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালান জব্দ

পোষ্টের সময় : ০৩:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬