০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করায় ভারতে গ্রেপ্তার ১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বিকেলে হুগলি জেলার তারকেশ্বর এলাকার নাজিরপুর গ্রাম থেকে সামসুদ্দিন মণ্ডল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামসুদ্দিন তার সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী বক্তব্যসহ বাংলাদেশের পতাকা ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরদিন থানার সামনে বিক্ষোভও হয়।

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, অভিযোগের ভিত্তিতে সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন তিনি এমন পোস্ট দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে তাকে চন্দননগরের মহকুমা আদালতে হাজির করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করায় ভারতে গ্রেপ্তার ১

পোষ্টের সময় : ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫