০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু

হালুয়াঘাটে ছেলের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পিতার মৃত্যু হয়েছে। নিহত মজিবুর রহমান (৫৫) উপজেলার সদর ইউনিয়ন খন্দকপাড়া গ্রামের মৃত এয়াকুব আলী পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মজিবুর রহমান নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে ফারুক মিয়া হঠাৎ ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ফারুক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু

পোষ্টের সময় : ০৮:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬