০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে জামাইয়ের হাতে শ্বশুর খুন

হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে শ্বশুর আব্দুল মতিন (৭৪)কে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। আব্দুল মতিন উপজেলার লক্ষিকুড়া গ্রামের মৃত নগর আলীর পুত্র। এ ঘটনায় আব্দুল মতিনের মেয়ের জামাতা নেওয়াজ খানের পুত্র আরশাদ আলী (৪২)কে আটক করা হয়।

বুধবার (১৪ মে) সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে মসজিদে যাওয়ার সময় লক্ষীকুড়া এলাকার (মেনংছড়া-রাবার ড্যাম) ইটের সলিং রাস্তার মধ্যে মুসুল্লিরা রক্ত দেখতে পান। পরে অযু করার সময় নূরুল ইসলামের পুকুরপাড়ে ঝোপের মধ্যে উপুড় করা উলঙ্গ অবস্থায় এক ব্যাক্তির লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিন ধরে আব্দুল মতিনের সঙ্গে তার জামাতা আরশাদ আলীর জমি নিয়ে পারিবারিক কলহ ছিল। পুলিশ জামাতা এরশাদ আলীর তথ্যে, পুকুর থেকে নিহতের মোবাইল ও হত্যায় ব্যবহার করা ইউক্যালিপটাস গাছের ডাল ও রক্তমাখা লঙ্গি আলামত হিসেবে জব্দ করেছে।

হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে জামাইয়ের হাতে শ্বশুর খুন

পোষ্টের সময় : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫