০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা

হালুয়াঘাটে সাম্প্রতিক অতিবৃষ্টি ও ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি হিসেবে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হবে এবং জনগণকে সচেতন থাকতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ্ব জনসংখ্যা দিবসে বকশীগঞ্জে আলোচনা সভা

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা

পোষ্টের সময় : ০৮:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬