হালুয়াঘাট দলিল লেখক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জলিল মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী পরিষদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুছ ছবুর খান,সহ-সভাপতি নজরুল ইসলাম ভূইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,সহ সাধারণ সম্পাদক রাজিব আহাম্মেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আকিকুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ আব্দুর রফিক,ক্রিড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মালেক,সদস্য সুপ্রজিত সরকার খোকন,আবুল কালাম,ফজলুল হক।
হালুয়াঘাট দলিল লেখক সমিতির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা বলেন, দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
সাধারণ সম্পাদক জলিল মিয়া বলেন, সমিতির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এই কমিটি আগামী ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

হালুয়াঘাট প্রতিনিধি 














