প্রখ্যাত লোককবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে এক স্মরণসভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকাল ৩ টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান। সঞ্চালনায় থাকবেন চারণ সাংবাদিক কবি সমরেন্দ্র বিশ্বশর্মা।
স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, রোজবাড কিন্ডারগার্টেন, বিদ্যাবল্লভের পরিচালক সালেহীন মাজিদ এবং কবি রওশন ইজদানীর দৌহিত্র মিজানুর রহমান।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন গীতিকবি আব্দুল হাই সেলিম, সাধারণ সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব।
অনুষ্ঠানে কবি রওশন ইজদানীর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা ছাড়াও কবির কাব্যগ্রন্থ অবলম্ববনে বান্দনাল জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক জনাব মোঃ লূৎফর রহমান পরিচালিত ও ছাএ -ছাএী পরিবেশিত বিশেষ অনুষ্ঠান ‘খাতামুন নাবীয়ীন’ কাব্য পাঠ, ‘চিনু বিবির পুথি’ পাঠ, বেজনী মেয়ের কলা-কৌশল প্রদর্শন এবং কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড় নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে কবি,সাহিত্যিক,সাংবাদিক, সাহিত্য, সংস্কৃতি ও লোকঐতিহ্যপ্রেমী, সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

কেন্দুয়া প্রতিনিধি 



















