০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় তারুণ্যের উৎসব

ভালুকায় তারুণ্যের উৎসবে গান পরিবেশন করেন কুদ্দুস বয়াতি। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের ভালুকায় ‘সাম্য ও মানবিক ভালুকা গড়ার’ প্রত্যয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ভালুকা পাইলট স্কুল মাঠে ওই তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান সরকার রুকন, সহ- সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী। তারুণ্যের উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক রাফি উল্যাহ চৌধুরী ও ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল ওই উসৎব সঞ্চালনা করেন।

দিন ব্যাপী ওই তারুণ্যের উৎসবে রক্তাক্ত জুলাই নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, রশি টান, হা-ডু-ডু, হাত পাঞ্জা, ‘উই রিভোল্ট টু টেক ব্যাক বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন, নৃত্য, বাউল সঙ্গীত, মহুয়ার পালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আন্তর্জাতিক যুব দিবসে হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় তারুণ্যের উৎসব

পোষ্টের সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪