০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে কর্মকর্তাদের মানববন্ধন

ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন। ছবি-ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহে ক্যাডারভিত্তিক মন্ত্রণালয়সহ উপসচিব হতে তদূধর্ব পদে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

বৃহস্পতিবার সকালে নগরীর চরপাড়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেইটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচীতে বিভিন্ন দপ্তরে ব্যানার টানিয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন। ডাক, প্রাণিসম্পদ, মৎস্য, পরিসংখ্যান, রেলওয়ে, কৃষি এবং সমবায়সহ নানা বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আসাদুজ্জামান রতন, ডা. কামরুজ্জামান মানিক, ডা. নজরুল ইসলাম, কৃষিবিদ মাসুদুর রহমান, সহকারি অধ্যাপক তহিদুল ইসলামসহ প্রমুখ।

বক্তারা বলেন, উপসচিব পদে কোটাভিত্তিক পদোন্নতি বাতিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের নীতিনির্ধারণী পদে নিয়োগ দেওয়া এবং সব ক্যাডারের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশে ক্যাডার বৈষম্যের নিরসন চান এবং সকল ক্যাডারের সমতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে কর্মকর্তাদের মানববন্ধন

পোষ্টের সময় : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪