১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশংসা, তোষামোদ ও চাটুকারিতা প্রসঙ্গে যা বলে ইসলাম

প্রায় মানুষই প্রশংসা পেতে পছন্দ করে। কখনও বা অন্যের প্রশংশা করে প্রশান্তি কুড়িয়ে নেয়। ইসলামে ব্যক্তি প্রশংসা বৈধ। তবে মানুষের কল্যাণার্থে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যক্তি প্রশংসা নিষিদ্ধ করেছে ইসলাম। সেগুলো হলো-

আত্মপ্রশংসা: আত্মপ্রশংসা অহংকারের কারণ হয়। অহংকার ধ্বংস ডেকে আনে। তাই ইসলাম আত্মপ্রশংসা নিষিদ্ধ করেছে। এ বিষয়ে আল্লাহতায়ালা কোরআনে কারিমে বলেন, ‘অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনিই ভালো জানেন কে আল্লাহভীরু।’ -সূরা নাজম: ৩২

অতি প্রশংসা: বাড়াবাড়ি সব ক্ষেত্রেই ক্ষতিকর। প্রশংসার ক্ষেত্রেও তাই। অতি প্রশংসায় মিথ্যার মিশ্রণ লুকায়িত থাকে। স্বয়ং নবী কারিম (সা.) নিজের ক্ষেত্রেও অতি প্রশংসা পছন্দ করতেন না। তিনি বলেন, ‘আল্লাহর শপথ! আল্লাহ আমাকে যে মর্যাদা দান করেছেন, তোমরা তার চেয়ে উঁচু মর্যাদা আমাকে দাও, তা আমি পছন্দ করি না।’ -মুসনাদে আহমদ: ১২১৪১

সম্মুখে প্রশংসা: সামনাসামনি প্রশংসা দ্বারা অহমিকা সৃষ্টি হয়। এমন প্রশংসাকে হাদিসে ধ্বংসের কারণ আখ্যায়িত করা হয়েছে। হজরত আবু মুসা আশয়ারি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে অপর ব্যক্তির প্রশংসা করতে শুনে বলেন, ‘তোমরা তাকে ধ্বংস করে দিলে বা তোমরা তার মেরুদণ্ড ভেঙে ফেললে।’ -সহিহ বোখারি: ২৬৬৩

প্রশংসাপ্রত্যাশীদের প্রশংসা: সব নেক কাজ আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। মানুষের সস্তা প্রশংসা প্রত্যাশা করা অনুচিত। প্রশংসাপ্রত্যাশীদের আল্লাহতায়ালা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহতায়ালা বলেন, ‘যারা নিজেদের কৃতকর্মে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি থেকে মুক্তি পাবে আপনি কখনও এমন মনে করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’ -সূরা আলে ইমরান: ১৮৮

পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা: প্রকাশ্যে পাপাচারে লিপ্ত ব্যক্তির প্রশংসা করা নিষিদ্ধ। এমন ব্যক্তির প্রশংসা দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন। এ বিষয়ে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা মুনাফিককে আমাদের নেতা বলে সম্বোধন করো না। যদি তা করো, তবে তোমরা তোমাদের মহান রবকে অসন্তুষ্ট করলে।’ -সুনানে আবু দাউদ: ৪৯৭৭

তোষামোদ ও চাটুকারিতা: তোষামোদী ও চাটুকারিতায় অবৈধ স্বার্থ নিহিত থাকে। হাদিসে চাটুকারিতাকে হত্যাতুল্য সাব্যস্ত করা হয়েছে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা পরস্পর অতি প্রশংসা তথা তোষামোদী ও চাটুকারিতা থেকে বেঁচে থাকো। কেননা তা হত্যাতুল্য।’ -ইবনে মাজাহ: ৩৭৪৩

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রশংসা, তোষামোদ ও চাটুকারিতা প্রসঙ্গে যা বলে ইসলাম

পোষ্টের সময় : ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫