০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শীতে তেঁতুলিয়ার তাপমাত্রা নেমে যায়

পঞ্চগড়ে শীতের প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে তেঁতুলিয়াসহ পুরো জেলায় শীতের তীব্রতা স্পষ্টভাবে বাড়ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ রেকর্ড করা হয়েছে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে। বিশেষ করে ভোরবেলা অটোচালকরা হালকা গতিতে গাড়ি চালাচ্ছেন।

চাকলাহাট এলাকার অটোচালক ফারুক জানান, ভোরবেলা হাত-পা জমে যায় এবং কুয়াশার কারণে দৃষ্টি কমে যাওয়ায় যাত্রীও আগের মতো পাওয়া যাচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “গত কয়েকদিনে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছিল। আজ তা ১১.৭ ডিগ্রিতে নেমেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।”

গত সোমবার (১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। ভোর ও সকালকে কেন্দ্র করে ঠান্ডা বাতাস শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পঞ্চগড়ে শীতে তেঁতুলিয়ার তাপমাত্রা নেমে যায়

পোষ্টের সময় : ১০:২২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫