০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস নীর বেন আরি (২১)। তিনি ইসরাইলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি ভূগর্ভস্থ স্থাপনায় অভিযান চলাকালে তিনি প্রাণ হারান।

আইডিএফের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের আলি তাহের রিজ এলাকায় হিজবুল্লাহর একটি কৌশলগত ভূগর্ভস্থ ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছিল। ওই সময় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী আরও জানায়, এলাকায় এখনো হিজবুল্লাহর সদস্যরা অবস্থান করছে এবং স্থল ও ভূগর্ভস্থ উভয় পর্যায়েই সংঘর্ষ চলছে।

ঘটনার পরপরই দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়।

এর আগের দিন একই অঞ্চলে পৃথক হামলায় চার ইসরাইলি সেনা নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছিল। ওই ঘটনায় একটি ট্যাংকে ড্রোন বা অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে ধারণা করা হয়। সামরিক তদন্তে দাবি করা হয়েছে, সেটি যান্ত্রিক ত্রুটি ছিল না বরং সরাসরি হামলা ছিল।

এ ঘটনার পর সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকদের ধারণা। সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি হামলায় পুরো দক্ষিণ লেবানন অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

অনৈতিকতার বিরুদ্ধে সামাজিক যুদ্ধ শুরুর আহবান প্রিন্সের

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

পোষ্টের সময় : ০২:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬