০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরেক শিশুর মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘণ্টায় নতুন ৪০ শিশুসহ মোট ভর্তি রয়েছে ৯৪ শিশু। ওয়ার্ডটিতে অতিরিক্ত শিশু রোগীর চাপ বাড়ায় বেড়েছে ভোগান্তি।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

সে জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। ২ মে হামের উপসর্গ থাকায় স্বজনেরা তাকে হাসপাতালে ভর্তি করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বৃহস্পতিবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয় মোট ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৪ শিশু এবং মৃত্যু হয়েছে ২৭ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪০ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৯ শিশু। মোট ভর্তি রয়েছে ৯৪ শিশু। এ সময় ঢাকায় স্থানান্তর করা হয়েছে এক শিশুকে।

আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশুর স্বজন ফরিদা আক্তার বলেন, ‘এই ওয়ার্ডে রোগীর চাপ বেশি। বেড না পাওয়ায় মানুষ মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তাররা আরেকটু আন্তরিক হলে আমাদের নিষ্পাপ শিশুগুলো দ্রুত সুস্থ হয়ে উঠত। একটি শিশুকে ভর্তি করানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসক পাওয়া যায় না, আসে কয়েক ঘণ্টা পর।’

সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা অব্যাহত রাখার কথা জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘হামে এমন অবস্থার সৃষ্টি সেটা চিন্তার বাইরে ছিল। তবে রোগীর সংখ্যা যতই বাড়ছে আমরা তাদের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ওষুধ এবং স্টাফ সীমিত থাকায় কিছুটা ভোগান্তির কারণে রোগীর স্বজনদের অভিযোগ রয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪০

পোষ্টের সময় : ১২:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬