০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে অবৈধবালু উত্তোলন বন্ধে ১৭ ড্রেজার গুড়িয়ে দিল প্রশাসন

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশে ময়মনসিংহে সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১৭টি ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় নদ ভাঙ্গনকবলিত এলাকার মানুষের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

সোমবার (১১ মে ) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রীজ এলাকা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালু খেকোরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে অবৈধ ১৭টি ড্রেজার মেশিন গুড়িয়ে দেওয়া হয়। এ সময় জেলা পুলিশ ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নদী খননের নামে বালু বিক্রি বা খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক সৌন্দর্য ও যৌবনের তরঙ্গ আমরা আগের মতো ফিরে পেতে চাই। নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই অভিযানের সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষ। তারা বলেন, শুধু অবৈধ ড্রেজারের বালু বন্ধ করে সুফল আসবে না। এখানে নদী খননের বালু যাদের ইজারা দেওয়া হয়েছে তাদের ইজারা মেয়াদ শেষ হলেও তারা এখনো নদীর বালু বিক্রি করছে। পাশাপাশি এ চক্রটি ইজারা মেয়াদ বাড়ানোর জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সঙ্গে তদবিরে ব্যস্ত রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে ‘গোপনে হামলা চালিয়েছিল’ আরব আমিরাত

ফুলপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন 'ফারিয়া'র মানববন্ধন

11 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে অবৈধবালু উত্তোলন বন্ধে ১৭ ড্রেজার গুড়িয়ে দিল প্রশাসন

পোষ্টের সময় : ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬