চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের দুই ঘন্টাপর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সচল হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ স্টেশনে আনা হলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকাল সাড়ে ৪ দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হটাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেনটিকে থামিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় দুই ঘন্টা ঢাকা ময়মনসিংহ লাইনে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে মেহনগঞ্জ এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আনা হলে ঢাকা ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল সচল হয়।
স্টাফ রিপোর্টার 






















