ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল সম্বোধন করে গ্রেফতার পূর্বক লাঞ্ছনার প্রতিবাদে ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহ তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া কতৃক আয়োজিত আজকের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১মে) সকাল ১০.০০ ঘটিকায় তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কে এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সভাপতি মোঃ আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রুবেল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারন সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসাইন, ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিটিক্যালস এর প্রতিনিধি হুমায়ুন কবির লিমন, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল বিক্রয় প্রতিনিধি বিকাশ কুমার সূত্রধর প্রমুখ।
মানববন্ধনের বক্তারা ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রীয় ফারিয়ার যেকোনো নির্দেশনায় আসলে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া নির্দেশনা পালনে অঙ্গীকারবদ্ধ রয়েছে বলে জানান তারা। স্বতঃস্ফূর্তভাবে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সকল সদস্যবৃন্দ ঘন্টাব্যাপী প্রতিবাদী ও মানববন্ধনে অংশ নেয়।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি 





















