বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় East West University-এর জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি ও তিনবারের চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলমের একমাত্র ছেলে মো. আনিছুল আলম।
মো. আনিছুল আলম বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ১৩ মে ২০২৬ তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে নূরুল আলম বলেন, “আমার ছেলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি, সে সততা, আদর্শ ও দায়িত্ববোধের সঙ্গে সংগঠনের জন্য কাজ করবে। ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশপ্রেম, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।”
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 





















