১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি : রেজাউল সভাপতি প্রলয় সম্পাদক

শেরপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ রেজাউল করিম এবং প্রলয় চাকি।

মঙ্গলবার বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এ সময় সমিতির ৭২ জন সদস্যদের মধ্যে উপস্থিত ৬৩ জন সদস্যের কন্ঠ ভোটে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রেজাউল করিম। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান পান এক ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় প্রলয় চাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আগামী তিন মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যদের নিয়ে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।‌ ওই সাধারণ সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ আব্দুল হান্নান মিয়া।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি আঞ্জুম

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি : রেজাউল সভাপতি প্রলয় সম্পাদক

পোষ্টের সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫