১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • RA
  • পোষ্টের সময় : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৪০৩ ভিউ :

গাজীপুরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা গার্মেন্টসের শ্রমিকরা ছুটি বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এই সময় মহাসড়কের দু’পাশে প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে শতশত যানবাহন আটকে পড়ে।

শ্রমিকরা জানিয়েছেন, ঈদের আগে ও পরে ছুটি বাড়ানোর জন্য তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন, কিন্তু অন্যান্য কারখানার তুলনায় ইউটা গার্মেন্টসে ছুটি কম দেওয়া হয়েছে। এই নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি আঞ্জুম

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

পোষ্টের সময় : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫